সায়ন্তিকাকে প্রার্থী করতেই দলের অন্দরে ক্ষোভ! - The News Lion

সায়ন্তিকাকে প্রার্থী করতেই দলের অন্দরে ক্ষোভ!

 


দি নিউজ লায়নঃ     বাঁকুড়া বিধানসভা থেকে এবার তৃণমূল হয়ে লড়াই করছেন সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। আর এই নাম ঘোষণা হতেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের একাংশ। শম্পা দরিপাকে এবার কেন প্রার্থী ঘোষণা করা হল না তৃণমূলের, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। 


এরমধ্যেই শুক্রবার রাতে বিক্ষোভ দেখান শম্পা দরিপার অনুগামীরা। ২০১৬ সালে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয় ভোটের ময়দানে নামে শম্পা দরিপা। ভোটে জেতার পরপরই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। আবার এদিকে সায়ন্তিকাকে নিয়েও সাধারণ মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। 


সাধারণ মানুষের কথায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের সেলেব প্রার্থী মুনমুন সেনকে তাঁরা দেখেছেন। জয়ের পর মুনমুন সেনের আর দেখা পাননি সেখানকার মানুষ। তাই এবারেও যে তার পূণরাবৃত হবে না তা নিয়ে দোটানায় রয়েছে মানুষ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.